নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা ২০২৫ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও বাদ পড়েছেন দলের হেভিওয়েট নেতাদের অনেকেই। এদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, যার নাম তালিকায় না থাকায় সীতাকুণ্ড এলাকায় তাঁর সমর্থকেরা বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন।
মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও নির্বাচনের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আসলাম চৌধুরী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান।
আসলাম চৌধুরী বলেন, “বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন জনগণের ইচ্ছায়। দলীয় মনোনয়ন তাকেই দেওয়া হবে শেষ পর্যন্ত। এটাই বিশ্বাস তার।”
এর আগে বুধবার গণমাধ্যমকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে সাবেক এই সংসদ সদস্য বলেন, “নির্বাচন করব এটা পরিষ্কার। আর তা ত্রয়োদশ সংসদ নির্বাচনেই। আমি বারবার কথাটা বলছি।”
মনোনয়ন না পাওয়াকে তিনি আলোচিত বিষয় মনে করেন না। তাঁর মতে, তফসিল ঘোষণার আগে অনেকের নাম আসা বা পরিবর্তন হওয়া স্বাভাবিক। তিনি বলেন, “ফাইনালি বুঝে নেবেন, আমি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। দলের জন্য যেটুকু করার, করেছি।”
আসলাম চৌধুরী বিশ্বাস করেন, সীতাকুণ্ডের জনগণ যেহেতু তাঁর সঙ্গে আছে, তাই জনগণের প্রতি সবার সম্মান থাকবে। তিনি বলেন, “জনগণের পালস যেদিকে থাকবে তাকে মূল্যায়ন করতে হবে। ধানের শীষের প্রতি আমি আশাবাদী। ধানের শীষের প্রার্থী হয়ে আমি নির্বাচন করব এটি বিশ্বাস রাখতে পারেন। কোথায় কী ঘটছে, আগে পরে কী ঘটছে এটা না। ফাইনাল রেজাল্ট কী হবে সেটি বড় বিষয়। শেষ পর্যন্ত আমি নির্বাচন করব।”
উল্লেখ্য, ৬৩টি আসনে বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। আসলাম চৌধুরীর সমর্থকেরা আশা করছেন, এই আসনগুলোর মধ্যেই তাঁর নাম ঘোষণা করা হতে পারে।