হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
ঢাকা: দীর্ঘ দুই বছরের কঠোর পরিশ্রম ও কারিগরি সমস্যা কাটিয়ে অবশেষে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেতে চলেছে তরুণ নির্মাতা তানভীর চৌধুরীর প্রথম স্বাধীন ধারার চলচ্চিত্র ‘কাফফারা’। সিনেমাটি ৪৬তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে।
২০২২ সালে প্রথম লটে শুটিং করার পর কারিগরি সমস্যা ও মনমতো না হওয়ায় দৃশ্যগুলো বাতিল করেছিলেন তানভীর। দীর্ঘ সময় নিয়ে দুই বছর পর তিনি পুনরায় শুটিং শেষ করেন এবং এবারই প্রথম জমা দেওয়া দুটি উৎসবের মধ্যে কায়রো থেকে এলো এই সুখবর।
তানভীর চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটা আমাদের টিমের জন্য অনেক বড় খবর। আমাদের ইন্ডি ঘরানার নির্মাতাদের উৎসাহ জোগাচ্ছে।” ইন্টারন্যাশনাল প্যানোরমা বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে, যে বিভাগে নতুন নির্মাতাদের ভিন্ন স্টাইল ও মেকিংয়ের কাজ প্রদর্শিত হয়।

‘কাফফারা’ সিনেমার মূল বিষয়বস্তু হলো ‘অপরাধবোধ’। পরিচালক এই সিনেমায় তুলে ধরেছেন এমন একজন মানুষের গল্প, যিনি মনে করেন তার কারণেই একজন মারা গেছেন। সেই পাপবোধ থেকে মুক্তি পেতে গিয়ে তিনি নানা ঘটনার সম্মুখীন হন। তানভীর বলেন, “আমাদের কালচারের একটা অংশ নিয়েই এর গল্প। একজন মানুষ অপরাধবোধ থেকে শেষ পরিণতি কী হয়, সেটা তুলে ধরা হয়েছে। এটা একান্তই আমাদের গল্প।”
সিনেমাটির প্রযোজক (এবং চিত্রগ্রাহক) বরকত হোসেন এই অর্জনকে স্বাধীন ধারার সিনেমার জন্য দারুণ খবর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “‘কাফফারা’ সত্যিকার অর্থে পরীক্ষামূলক স্বাধীন ধারার চলচ্চিত্র। …শৈল্পিক এই চলচ্চিত্রটি মেধার বিচারে মর্যাদাপূর্ণ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নির্বাচিত হয়েছে।”
‘কাফফারা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আগামী ১৮ নভেম্বর। পুরো টিম ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে অংশ নেবে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রায়হান উদ্দিন ও ফারহানা হামিদ, এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মুনমুন আহমেদ, শাহারিয়া পুলক, মণিষা অর্চি প্রমুখ।
উৎসব শেষে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।