হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন : বর্তমানে ঢালিউডে সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিন্স’-এর মূল টিম সম্প্রতি বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবিতে মেগাস্টার শাকিব খানসহ ঢাকা ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন।
‘প্রিন্স’ ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে জানান, তাঁরা যখন বলিউডে ছিলেন, তখন সেখানে এক বিজ্ঞাপনী ছবির শুটিং করছিলেন অমিতাভ বচ্চন। এই সময় ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিতা রায়ের (যিনি ‘প্রিন্স’ ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন) সূত্রেই অমিতাভের সঙ্গে যোগাযোগ এবং পরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
শাকিব খান ও বাংলাদেশ নিয়ে আগ্রহ: পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “অমিতাভ স্যার আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে থাকা অমিতের (অমিতা রায়) সূত্রেই আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। সবচেয়ে বড় বিষয় হলো, তিনি শাকিব খানের ছবি দেখেছেন এবং শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চাইলেন।”
বর্ষীয়ান এই অভিনেতা কেবল ‘প্রিন্স’ ছবিই নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাঁর বেশ আগ্রহের কথা প্রকাশ করেছেন।
তবে পরিচালক স্পষ্ট করে জানিয়েছেন, তাঁদের এই ছবিতে অমিতাভ বচ্চনের কাজ করার কোনো কথা হয়নি।
জ্যাকি শ্রফের গুঞ্জন: ‘প্রিন্স’ ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় না করলেও, পরিচালক আবু হায়াত মাহমুদ বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে কথা বলেছেন বলে জানান। তিনি এ বিষয়ে কেবল ইঙ্গিত দিয়ে বলেন, “সময় আসুক, সব জানতে পারবেন।” এতে জ্যাকি শ্রফকে এই ছবিতে দেখার জল্পনা আরও বাড়ল।