নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।
কুমিল্লা প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন মন্তব্য করেছেন যে, দেশের বহু প্রতিক্ষিত জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রাক-নির্বাচনি গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ হোসেন বর্তমানে আলোচিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির তীব্র সমালোচনা করেন। তিনি এটিকে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে দেখছেন।
“কিছু মহল এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। এর অর্থ—জনগণ ভোট দেবে দলকে, দল ঠিক করবে এমপি। এতে ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে এবং প্রতিনিধি জনগণের নয়, দলের হবে। এ ধরনের পরিকল্পনা মূলত নির্বাচন বিলম্ব ও বাধাগ্রস্ত করার কৌশল।”
তিনি জোর দিয়ে বলেন, জনগণ নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলেই কেবল প্রকৃত গণতান্ত্রিক সরকার গঠিত হবে।
গত ১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দাবি করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। এই সময় দলীয় নেতা-কর্মীরা কারাবরণ, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।
ড. মোশাররফ হোসেন বলেন, “আমাদের সিনিয়র নেতারা মিথ্যা মামলায় হাজত খেটেছে, বিভিন্ন মামলায় ৫ বছর কারাগারে ছিলাম। এবার জনগণ ভোট দিতে চায়, তাই দলকে সংগঠিত করুন এবং নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন।”