LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

ডেঙ্গু ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: রিজভী

rizvi

পটুয়াখালী প্রতিনিধি :  ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে নজর না দিয়ে শেখ হাসিনার মতো গোপনে বিদেশিদের সঙ্গে চুক্তি করছে।

আজ রোববার (১৬ নভেম্বর) পটুয়াখালীতে এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।

রিজভী বলেন, চলতি নভেম্বরেই ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া ভয়ংকর আকার ধারণ করেছে।

“ডেঙ্গু নিয়ন্ত্রণে আপনার সরকার কী ব্যবস্থা নিয়েছে? আপনার সরকার এসব দিকে নজর না দিয়ে শেখ হাসিনার মতো গোপনে চুক্তি করছে। বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য তো আপনাকে ক্ষমতায় বসানো হয়নি।”

তিনি আরও বলেন, “মানুষ বাঁচতে চায়, দুই বেলা খাবারের নিশ্চয়তা চায়। আপনার সেদিকে নজর নেই। বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। কৃষকেরা মাটির সঙ্গে মিশে যাচ্ছে… নিম্ন আয়ের মানুষ ও কৃষককে বাঁচিয়ে জনবান্ধব সরকারের পরিচয় দিন।”

দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে।

“দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে, তাহলে নিরাপত্তার প্রশ্ন। …ড. ইউনূস সাহেবকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনা যা করে গেছেন, সে কাজ করা যাবে না।”

তিনি ভারতের আদানীর সঙ্গে বিদ্যুৎ চুক্তিকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে সে বিষয়েও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল কেবল নিজেদের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা অহমিকাকে প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নিলে, তা টেকসই হবে না।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদে ৮৪টি ধারা আছে, কিন্তু কয়জন মানুষ জানে সেগুলো কী? মানুষ এখনই জানতে চায় তার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কীভাবে নিয়ন্ত্রণ হবে. তাই মূল মনোযোগ হওয়া উচিত মানুষের মৌলিক চাহিদা পূরণে।”

 

Related News

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

mirza fakhrul

ঠাকুরগাঁওয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনি পথসভা ও ভোট নিয়ে তাঁর বক্তব্য।

f

Search