LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

ফের মা হওয়ার গুঞ্জনে বুবলীর রহস্যময় জবাব

bubly

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী কি আবারও মা হতে চলেছেন? গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় এটিই এখন টক অব দ্য টাউন। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বুবলীর উপস্থিতি এই আলোচনার আগুনে ঘি ঢেলেছে। সাদা রঙের একটি ফ্লোর টাচ গাউনে নায়িকাকে দেখে নেটিজেন ও উপস্থিত সংবাদকর্মীদের অনেকেরই দাবি—বুবলীর ‘বেবিবাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে।

অনুষ্ঠানে মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বরাবরের মতোই বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেন। তিনি বলেন, “নিউজ হওয়া বা দর্শকদের আগ্রহ থাকা খুব স্বাভাবিক। তবে সবকিছুরই তো একটা সময়, স্থান-কাল-পাত্র আছে। আজকে যেহেতু একটি ব্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, তাই আপাতত আমরা এখানে ন্যাচারাল থাকি। যেদিন আমার নিজস্ব কোনো প্রোগ্রাম হবে, সেদিন সব বলব।” বুবলীর এমন রহস্যময় উত্তরে গুঞ্জন থামার বদলে আরও বৃদ্ধি পেয়েছে।

গুঞ্জন রয়েছে, বুবলী খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন এবং সেখানেই তাঁর দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখতে পারে। আরও চমকপ্রদ তথ্য হলো, এই সিদ্ধান্তে শাকিব খানের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে এবং সন্তান জন্মের সময় তিনিও পাশে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান বীরসহ শাকিব-বুবলীর ঘুরে বেড়ানোর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

দীর্ঘদিন ধরে শাকিব ও বুবলীর সম্পর্কের তিক্ততার খবর পাওয়া গেলেও বর্তমানে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—বুবলীর সম্ভাব্য সন্তানের বাবাও কি তবে শাকিব খান? নাকি এটি কেবলই কাকতালীয় কোনো গুঞ্জন?

Related News

IMG 20260330 WA0005

হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?

ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…

IMG 20260224 WA0003

ঈদে আসছে রাফির একঝাঁক নায়িকার ‘প্রেশার কুকার’

ডারউইন, ২৪ ফেব্রুয়ারি: ঢালিউডের সিনেমা নির্মাতা রায়হান রাফি ঈদুল ফিতরে আসছেন ‘প্রেশার কুকার’সিনেমাটি নিয়ে। এই ছবির প্রথম চমক এতে চার চারজন নায়িকাকে দেখা যাবে। আরেকটি…

central cee

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি

জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন ‘আখিল’। তাঁর শাহাদাহ গ্রহণ ও পেশাগত জীবনের বিস্তারিত।

salman muqtadir

সালমান মুক্তাদিরের জন্য একুশে পদক চাইলেন ডা. তুষার

ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার দাবি জানিয়ে ডা. আব্দুন নূর তুষারের ফেসবুক পোস্ট। ইংরেজি হরফে বাংলা লেখার বিষয় নিয়ে নতুন বিতর্ক।

priyanka chopra

‘বারানসি’ দিয়ে ভারতের পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

দীর্ঘ ৬ বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় মহেশ বাবুর বিপরীতে তাঁর নাচ ও মার্শাল আর্ট নিয়ে বিস্তারিত।

shraddha kapoor

ভাইয়ের গ্রেফতারিতে ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর

ভাই সিদ্ধান্ত কাপুরের মাদক মামলায় গ্রেফতারির পর শ্রদ্ধা কাপুরের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন মাসি তেজস্বিনী কোলহাপুরী। বিস্তারিত জানুন।

kangana

এপস্টেইন ফাইলস নিয়ে সরব কঙ্গনা রানাওয়াত

জেফরি এপস্টেইন ফাইলস ফাঁসের ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। নৈতিক অবক্ষয় কাটাতে সনাতন দর্শনের গুরুত্ব নিয়ে তাঁর বক্তব্যের বিস্তারিত।

mim

বলিউডকেও হার মানাচ্ছে মিমের নতুন লুক!

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন বোল্ড লুক স্যোশাল মিডিয়ায় ভাইরাল। ডেনিম জিন্স ও টি-শার্টে তাঁর বলিউড স্টাইল নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়ার বিস্তারিত।

f

Search