LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

man united

স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ডে যেন এক নতুন ভোরের সূচনা করেছেন মাইকেল ক্যারিক। তাঁর অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (৭ ফেব্রুয়ারি) শক্তিশালী টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়ল তারা। এই জয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসে চ্যাম্পিয়নস লিগের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করল রেড ডেভিলরা।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় টটেনহ্যাম। ৩০ মিনিটে ক্যাসেমিরোর ওপর বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ১০ জনের দলে পরিণত হওয়া অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়ে ইউনাইটেড। ৩৮ মিনিটে কর্নার থেকে ব্রায়ান এমবুমো দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের লিড বজায় রেখে দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা।

ম্যাচের ৮১ মিনিটে দিয়েগো দালোতের ক্রস থেকে চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজ। যদিও অফসাইডের কারণে ইউনাইটেডের আরও দুটি গোল বাতিল হয়, তবে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে ভুল করেনি তারা।

এই জয়ের পর ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, টটেনহ্যামের অবস্থা শোচনীয়; ২৫ ম্যাচে মাত্র ২৯ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তালিকার ১৪ নম্বরে।

Related News

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

icc

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা লোকসানে আইসিসি!

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের কারণে আইসিসির ৩ বিলিয়ন ডলারের চুক্তি ঝুঁকির মুখে। বিস্তারিত জানুন গার্ডিয়ানের প্রতিবেদনসহ।

barca

আলবাসেতেকে হারিয়ে শেষ চারে বার্সা

আলবাসেতেকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা। ইয়ামাল ও আরাউহোর গোল এবং বার্সার আধিপত্য নিয়ে বিস্তারিত।

gianni

ইউক্রেনের বিতর্কিত তালিকায় ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম ইউক্রেনের বিতর্কিত ‘মিরোতোভোরেতস’ তালিকায়। রাশিয়া-ইউক্রেন ক্রীড়া নিষেধাজ্ঞা ও ভূ-রাজনীতির বিস্তারিত।

f

Search