LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

‘জুলাই সনদে সইয়ের সুযোগ আছে, নির্বাচনে প্রভাব পড়বে না’: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাম কয়েকটি দলের জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলগুলোর জন্য সনদ স্বাক্ষরের সুযোগ এখনো আছে এবং তারা ভবিষ্যতে তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি মনে করেন, এই স্বাক্ষর না করার ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বড় প্রভাব ফেলবে না।

আজ শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমার জানা মতে এনসিপি এবং তিন বা চারটি বাম দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। আমি বলব না যে স্বাক্ষর করেনি। স্বাক্ষর করার সুযোগ আছে। আশা করি ভবিষ্যতে তারা স্বাক্ষর করবে। তাতে করে আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না।”

বিএনপির এই নেতা গণতন্ত্রে ভিন্নমতের গুরুত্ব তুলে ধরে বলেন, “গণতন্ত্রে সবাই একমত হবে এমন তো নয়। ভিন্নমত থাকতেই পারে।” তিনি আশা করেন, দলগুলোর যদি কোনো দাবি-দাওয়া থাকে, তবে তারা সরকারের সঙ্গে আলোচনা করে একপর্যায়ে সনদে স্বাক্ষর করবে।

গতকাল (শুক্রবার) সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সালাহউদ্দিন আহমদ কঠোর মন্তব্য করেছেন। তিনি জানান, জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছিল এবং তাদের দাবি অনুযায়ী সনদের পঞ্চম দফা সংশোধন করা হয়েছে, ফলে অসন্তোষ থাকার কথা নয়।

“এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।”

উল্লেখ্য, সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা পুলিশের বাসসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে, সড়কে আগুন জ্বালায় এবং পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হন।

দীর্ঘ আলোচনা ও নানা অনিশ্চয়তা পেরিয়ে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সনদে গতকাল বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ২৪টি রাজনৈতিক দল ও জোট সই করেছে। এই সনদে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও স্বাক্ষর করেন।

সনদে সই না করা দলগুলোর মধ্যে রয়েছে: এনসিপি, সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশ জাসদ এবং গণফোরাম (উপস্থিত থেকেও সই করেনি)।

Related News

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

mirza fakhrul

ঠাকুরগাঁওয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনি পথসভা ও ভোট নিয়ে তাঁর বক্তব্য।

f

Search