হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
ঢাকা: ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ২৯ বছর আগের অকালমৃত্যুর ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। এই মামলার সঙ্গে নিজের নাম জড়ানোর বিষয়টি জানতে পেরে জনপ্রিয় নায়িকা শাবনূর আজ সোমবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তাঁর সম্পর্কে ছড়ানো সব গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন।
বর্তমানে সপরিবার অস্ট্রেলিয়ায় অবস্থান করা শাবনূর ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সবাইকে অনুরোধ করছি, সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।”

একটি সিনেমার দৃশ্যে সালমান শাহ ও শাবনূর।
মাত্র ৪ বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করা সালমান শাহর সঙ্গে শাবনূরের জুটি ছিল ঢাকাই চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী সাফল্য। ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে সালমানের অভিষেক হলেও তাঁর অধিকাংশ ছবির নায়িকা ছিলেন শাবনূর। তাঁরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছেন।
শাবনূর বলেছেন, সালমান শাহ ছিলেন তাঁর ‘অত্যন্ত প্রিয় সহ–অভিনেতা’ এবং অত্যন্ত প্রতিভাবান। তাঁদের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণও হয়েছিল।
সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে বারবার প্রশ্ন ওঠায় শাবনূর আগেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, “তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি জানি না। আমি শুধু চাই তাঁর মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার হোক। যে-ই দোষী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক। এটি আমার একান্ত দাবি।” ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর খবর পেয়ে শাবনূর হতবাক হয়ে এফডিসিতে ছুটে গিয়েছিলেন।

একটি সিনেমার দৃশ্যে শাবনূর ও সালমান।
পরিবারের পক্ষ থেকে বারবার সালমান শাহর মৃত্যুকে হত্যাকাণ্ড বলা হলেও কয়েক বছর আগে তা আত্মহত্যা বলে রায় দেওয়া হয়। সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই ঘটনায় হত্যা মামলা দায়েরের আদেশ দেন এবং রমনা থানাকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
আজকের পোস্টে শাবনূর সন্তান হারানোর বেদনাও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “সালমান শাহর মা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায় সন্তান হারানোর বেদনা কতটা গভীর। তিনি তাঁর এবং পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান।”