LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

‘কীভাবে কী করব, সত্যি চিন্তা করতে হচ্ছে’—আইন উপদেষ্টার হতাশা প্রকাশ

Asif Nazrul

ঢাকা: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোট আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি মন্তব্য করেছেন, এই অনৈক্যের কারণে সরকার এখন সিদ্ধান্তহীনতায় ভুগছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ড. আসিফ নজরুল বলেন, “আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না। এত দিন আলোচনার পর যদি ঐকমত্য না আসে, তো আমরা আসলে কীভাবে কী করব, সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে।”

আইন উপদেষ্টা উল্লেখ করেন, এতদিন জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে বিরোধ থাকলেও, এখন আরও দুই ধরনের বিরোধ তৈরি হয়েছে—কী পদ্ধতিতে সনদটি পাশ করা হবে এবং গণভোট কবে হবে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলোই এই বিষয়ে ‘পরস্পরবিরোধী ও উত্তেজিত ভূমিকা’ নিয়েছে।

আসিফ নজরুল জানান, জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের জন্য দুটি বিকল্প প্রস্তাব সরকারের কাছে দিয়েছে: ১. প্রথম বিকল্প: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, এবং ২৭০ দিনের মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন। ২. দ্বিতীয় বিকল্প: জুলাই সনদের দায়দায়িত্ব পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া।

ড. আসিফ নজরুল বলেন, এই দুই বিকল্পের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। বিশেষ করে গণভোট কবে হবে, তা ‘তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে’।

আইন উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টা খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং সরকার সেই সিদ্ধান্তে ‘খুব দৃঢ়’ থাকবে।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

chapai 20260519162253 edit 61388669541529

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

potato9 20260508141725

দাম না পেয়ে আলু ফেলে দিচ্ছে বাংলাদেশের কৃষক, ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি টাকা

ডারউইন, ০৮ মে: রংপুর অঞ্চলে এবার আলুর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। বাজারে দাম ধসে পড়া, হিমাগারে সংরক্ষণ সংকট এবং বৈরী আবহাওয়ায় আলু…

Joyjatra

মিসাইল হামলার শঙ্কা: অবস্থান পরিবর্তন করল ‘বাংলার জয়যাত্রা’

ডারউইন, ০৬ মে: ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার যুদ্ধবিরতি চললেও পারস্য উপসাগরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে…

1776854728081 americabangla g0987654322345

সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

ddfff

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

eid bg 20260321084651

বাংলাদেশে ঈদুল ফিতর: যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

ডারউইন, ২১ মার্চ: বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় বড় জামাতে অংশ নেন লাখো মানুষ।…

f

Search