LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

টেক

অন্ধত্ব আর স্থায়ী নয়! বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা

bainik eye

মেলবোর্ন: সম্পূর্ণ অন্ধ মানুষের কাছে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার এক নতুন যুগের সূচনা করল অস্ট্রেলীয় বিজ্ঞানীদের এক যুগান্তকারী আবিষ্কার। তারা তৈরি করেছেন বিশ্বের প্রথম বায়োনিক চোখ, যার সাহায্যে অন্ধত্ব আর হয়তো স্থায়ী থাকবে না।

‘জেনারিস (Gennaris)’ নামের এই অত্যাধুনিক চিকিৎসা-প্রযুক্তি চোখের ক্ষতিগ্রস্ত অপটিক নার্ভকে এড়িয়ে সরাসরি মস্তিষ্কে ভিজ্যুয়াল সিগন্যাল পাঠাতে সক্ষম। ফলে যারা আঘাত বা রোগের কারণে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন, তারাও আবার আলো, ছায়া এবং চারপাশের নড়াচড়া দেখতে পাচ্ছেন।

কীভাবে কাজ করে ‘জেনারিস’? প্রচলিত রেটিনাল ইমপ্ল্যান্টের চেয়ে ভিন্ন এই প্রযুক্তিটি একটি নতুন পদ্ধতিতে কাজ করে। এতে একটি ক্ষুদ্র ব্রেইন ইমপ্ল্যান্ট ব্যবহার করা হয়, যা বিশেষ চশমার সঙ্গে থাকা একটি ক্যামেরার সঙ্গে সংযুক্ত থাকে।

ক্যামেরাটি বাহ্যিক দৃশ্য সংগ্রহ করে সেটিকে নিউরাল সিগনালে রূপান্তরিত করে। এরপর সেই সিগনাল সরাসরি মস্তিষ্কের ভিজ্যুয়াল কর্টেক্সে থাকা মাইক্রোইলেকট্রোডে পাঠানো হয়। মস্তিষ্ক সেই সিগনালগুলোকে ছবিতে রূপান্তর করে, ঠিক যেমন চোখ স্বাভাবিকভাবে দেখে।

আশা জাগানো প্রাথমিক ফলাফল: এই প্রযুক্তির প্রাথমিক পরীক্ষায় ফলাফল ছিল অভূতপূর্ব। অন্ধ রোগীরা আকার, নড়াচড়া এমনকি আশপাশের পরিবেশ বুঝতে সক্ষম হয়েছেন এবং নিজেদের গতিপথে হাঁটাচলা করতে পেরেছেন। গবেষকরা আশা করছেন, প্রযুক্তিটির আরও উন্নতি হলে ব্যবহারকারীরা ভবিষ্যতে লেখা পড়া ও মানুষের মুখ চিনতেও সক্ষম হবেন।

বিশেষজ্ঞদের মতে, নিউরোসায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের সংমিশ্রণে মানবদেহের হারানো সক্ষমতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এই উদ্ভাবন এক ঐতিহাসিক সাফল্য। বিজ্ঞানীরা আশাবাদী, আগামী এক দশকের মধ্যেই এটি সারা বিশ্বের রোগীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

Related News

IMG 20260401 WA0017

‘উগ্রবাদী’ বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, পাঠানো হচ্ছে ফেরত

ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…

elon musk

চাঁদে মানুষের শহর গড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক

মঙ্গল গ্রহ বাদ দিয়ে চাঁদে স্ব-বর্ধিষ্ণু শহর গড়ার ঘোষণা দিলেন স্পেস-এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ১০ বছরের নতুন লক্ষ্য ও নাসার চুক্তি নিয়ে বিস্তারিত।

powerful

সূর্যের ভয়ংকর রূপ! ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

সূর্যের ‘সোলার ম্যাক্সিমা’র প্রভাবে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়। জিপিএস, রেডিও ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

mahatma gandhi

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৪২৬ কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত।

genevieve jagola

বুনো ঘোড়ার পিঠে চড়ে অস্ট্রেলিয়া মহাদেশ জয় করেন মার্কিন তরুণী!

বুনো ব্রাম্বি ঘোড়ায় চড়ে ৪৪০০ কিমি পথ পাড়ি দিলেন মার্কিন তরুণী জিন জ্যাগোলা। অস্ট্রেলিয়ার পূর্ব থেকে পশ্চিম উপকূলে ৮ মাসের রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত।

under 16s

অস্ট্রেলিয়ার পথে হাঁটছে ব্রিটিশ সরকার

শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। লিজ কেন্ডালের বক্তব্য ও বিস্তারিত খবর।

tarique rahman 1

ফেসবুক জনপ্রিয়তায় ট্রাম্পকেও পেছনে ফেললেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল ব্ল্যাডের সেরা ১০০ ফেসবুক ক্রিয়েটরের তালিকায় ৬৩তম হয়েছেন। ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা তাঁর ডিজিটাল এনগেজমেন্টের বিস্তারিত জানুন।

chatgpt

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

ওপেনএআই চ্যাটজিপিটির ফ্রি ও ৮ ডলারের গো সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করেছে। কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন আসার বিস্তারিত তথ্য জানুন।

f

Search