বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন
ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…
ঢাকা ২০২৫ : আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে যাচ্ছেন। এই আসনের প্রার্থী হওয়ার গুঞ্জন তাঁর ভোটার হওয়ার আবেদনের মধ্য দিয়ে আরও পাকাপোক্ত হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আজ রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থেকে ভোটার হওয়ার আবেদন করবেন।
সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন এবং সেখান থেকে তাঁর নির্বাচন করার আলোচনা শোনা গিয়েছিল। সম্প্রতি গুঞ্জন তৈরি হয় যে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হলে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় সেই গুঞ্জন আরও জোরালো হয়।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন। অভ্যুত্থানের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে এবং অভ্যুত্থানের সর্বশেষ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে আনার ঘোষণা দিয়ে তিনি ব্যাপক আলোচিত হন।
অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ। বর্তমানে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের এই সাবেক শিক্ষার্থী ছাত্রজীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন