হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন : দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ (দি পেপার পেন)-এর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জিএসএমএ ডিজিটাল নেশন সামিট ২০২৫ (আসিয়ান সংস্করণ)-এ চলচ্চিত্রটি মর্যাদাপূর্ণ ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’ জিতেছে।
আসিয়ান অঞ্চলের ১৭টি মনোনীত কনটেন্টের মধ্য থেকে কঠোর মূল্যায়নের ভিত্তিতে জিএসএমএ বিচারক প্যানেল গ্রামীণফোনকে এই পুরস্কারের জন্য বিজয়ী ঘোষণা করে।
পুরস্কার জয়ী এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে যশোরের পরিবেশবান্ধব উদ্যোক্তা নাসিমা আখতারের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। নাসিমা একটি সাধারণ ধারণা থেকে টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য একটি কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ গড়ে তুলেছেন।
তাঁর তৈরি ‘শুভ পরিবেশবান্ধব কলম’ ব্যবহারের পর মাটিতে রোপণ করলে তা থেকে গাছে পরিণত হয়।
এই উদ্যোগ একদিকে স্থানীয় নারীদের জন্য জীবিকার সুযোগ তৈরি করেছে, অন্যদিকে পরিবেশবান্ধব জীবনধারায় মানুষকে অনুপ্রাণিত করেছে।
গ্রামীণফোন এই গল্পটি উপস্থাপন করেছে এই বার্তা দিতে যে, উদ্দেশ্যনির্ভর উদ্ভাবনই সামাজিক অগ্রগতি ও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের চালিকাশক্তি হতে পারে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এই অর্জন উদযাপনে নাসিমা আখতারের বাড়ি ও কারখানায় গিয়ে তাঁর আনন্দ ভাগ করে নেন। তিনি বলেন,
“এই স্বীকৃতি প্রমাণ করে যে, শক্তিশালী ধারণা ও দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিদের হাত ধরেই অর্থবহ পরিবর্তনের শুরু হয়। নাসিমা আখতারের যাত্রা আমাদের সেই উদ্ভাবন ও ক্ষমতায়নের চেতনার প্রতিফলন, যা আমরা গভীরভাবে লালন করি।”
গ্রামীণফোনের পক্ষে কর্পোরেট পোর্টফোলিও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রধান শারমিন রহমান পুরস্কারটি গ্রহণ করেন। গ্রামীণফোন তাদের এই সফলতার জন্য নাসিমা আখতার এবং সৃজনশীল সহযোগিতার জন্য গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড ও ইন্ডি রিলস-কে কৃতজ্ঞতা জানিয়েছে।