নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, বর্তমান উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তনের কোনো সুযোগ নেই। কেউ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, তবে তাঁদের দুরভিসন্ধি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অবস্থান তুলে ধরেন এনসিপি নেতা। নাহিদ ইসলামের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন গতকাল মঙ্গলবার বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নির্বাচনের আগে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ করার দাবি জানান। বিএনপি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছিল এবং সরকারের মধ্যে থাকা দলীয় লোকদের অপসারণের দাবি জানিয়েছিল।
এনসিপি নেতা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ নিয়ে বলেন, “আমরা মনে করি, উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। সে দাবির সঙ্গে ভিন্নমত নেই। কিন্তু এই উপদেষ্টা পরিষদ পুরো পরিবর্তন করতে হবে, এটার আসলে সুযোগ নেই।”আজ বুধবার বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসভবন যমুনায় পৌঁছান জাতীয় নাগরিক পার্টির শীর্ষ চার নেতা।
এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ জারি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনেছেন এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।