নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে
কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সাংবিধানিক আদেশ প্রস্তুত করছে। এনসিপি এটিকে একটি অগ্রগতি হিসেবে দেখলেও, আদেশের মূল বক্তব্য না জানার কারণে তারা এখনো পুরোপুরি আশাবাদী হতে পারছে না।
আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আখতার হোসেন এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
সকাল সোয়া ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, এনসিপি প্রত্যাশা করে কমিশন যে খসড়া প্রস্তুত করছে, সেটা যেন তাঁদের সঙ্গে শেয়ার করা হয়। এটি নিশ্চিত হলে জুলাই সনদ স্বাক্ষরের দিকে পরিপূর্ণভাবে অগ্রসর হওয়া যাবে।
এনসিপি দাবি জানিয়েছে, কমিশনের খসড়াটি যেন কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক না হয়। তাঁদের লক্ষ্য, এই খসড়াটি যেন জাতির সবার একটি সম্পদ হতে পারে।
এনসিপি নেতা আখতার হোসেন মনে করেন, জুলাই সনদের যতটুকুতে এনসিপি একমত হতে পেরেছে, সেটাও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বড় ধরনের অগ্রগতি সাধন করবে। তবে, বাস্তবায়ন নিশ্চিত করতে হলে পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে।
আখতার হোসেন মন্তব্য করেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়া দলগুলোও এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল সনদ স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আর অন্য দলটি সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে।
এই অবস্থায় এনসিপি মনে করে, জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবল চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে।
এনসিপি এই বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলমান রাখবে এবং আজকের বৈঠকটিকে একটি অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা হিসেবে উল্লেখ করেন।