LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

টেক

চাঁদে মানুষের শহর গড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক

elon musk

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মঙ্গল গ্রহ জয়ের দীর্ঘদিনের স্বপ্নকে আপাতত পাশে সরিয়ে রেখে পৃথিবীর নিকটতম প্রতিবেশী চাঁদে মানুষের স্থায়ী শহর গড়ার লক্ষ্যকে অগ্রাধিকার দিয়েছেন স্পেস-এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মাস্ক জানান, এখন থেকে তাঁর কোম্পানির প্রধান লক্ষ্য হবে আগামী ১০ বছরের মধ্যে চাঁদে একটি ‘স্ব-বর্ধিষ্ণু শহর’ গড়ে তোলা।

মাস্ক ব্যাখ্যা করেছেন যে, মঙ্গলের অবস্থানের কারণে প্রতি ২৬ মাস অন্তর মাত্র একবার সেখানে যাওয়ার সুযোগ পাওয়া যায় এবং সময় লাগে প্রায় ছয় মাস। বিপরীতে, প্রতি ১০ দিন অন্তর চাঁদে মহাকাশযান পাঠানো সম্ভব এবং পৌঁছাতে সময় লাগে মাত্র দুই দিন। তাই মানবসভ্যতাকে সুরক্ষিত রাখতে চাঁদে বসতি স্থাপন অনেক দ্রুত ও কার্যকর পদক্ষেপ হবে। তবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে মঙ্গলে কার্যক্রম শুরু করার পরিকল্পনাও তাঁর তালিকায় রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন রাজনীতিতে মাস্কের বর্তমান প্রভাব এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে তাঁর বিশেষ ভূমিকা এই সিদ্ধান্ত পরিবর্তনে কাজ করেছে। নাসার চন্দ্রযান তৈরির জন্য স্পেস-এক্সের প্রায় ৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি রয়েছে। একসময় নাসার ‘আর্টেমিস’ প্রকল্পের সমালোচনা করলেও, এখন সেই লক্ষ্যেই সংহতি প্রকাশ করছেন মাস্ক।

জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’ এবং চীনের মহাকাশ কর্মসূচির সঙ্গে পাল্লা দিতে নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে চায়। আগামী মার্চ মাসেই আর্টেমিস-২ মিশন পরিচালনার প্রস্তুতি চলছে। মাস্কের এই নতুন অগ্রাধিকার মহাকাশ গবেষণার এই প্রতিযোগিতাকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা করা হচ্ছে।

Related News

powerful

সূর্যের ভয়ংকর রূপ! ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

সূর্যের ‘সোলার ম্যাক্সিমা’র প্রভাবে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়। জিপিএস, রেডিও ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

tarique rahman 1

ফেসবুক জনপ্রিয়তায় ট্রাম্পকেও পেছনে ফেললেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল ব্ল্যাডের সেরা ১০০ ফেসবুক ক্রিয়েটরের তালিকায় ৬৩তম হয়েছেন। ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা তাঁর ডিজিটাল এনগেজমেন্টের বিস্তারিত জানুন।

chatgpt

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

ওপেনএআই চ্যাটজিপিটির ফ্রি ও ৮ ডলারের গো সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করেছে। কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন আসার বিস্তারিত তথ্য জানুন।

ncp

জাতীয় নির্বাচন সামনে রেখে ৩ দলের প্রতীক বরাদ্দ ইসির: এনসিপি পেল ‘শাপলা কলি’

নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ তিনটি নতুন দলকে প্রতীক বরাদ্দ দিয়েছে। এনসিপি পেল ‘শাপলা কলি’। ১২ নভেম্বরের মধ্যে নিবন্ধনে আপত্তি জানানোর সুযোগ দিয়েছে ইসি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

naca

৫৭ বছর পর চাঁদে মানুষ!

চীনকে পেছনে ফেলতে নাসা নভোচারীসহ আর্টেমিস ২ মিশন উৎক্ষেপণের সময় এগিয়ে এনেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। ২০২৭ সালে আর্টেমিস ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে

honor

কম দামে বাজারে অনার নিয়ে এলে নতুন স্মার্টফোন ‘প্লে ১০

অনার বাংলাদেশে Android Go OS সহ Honor Play 10 মডেলের নতুন স্মার্টফোন এনেছে। এতে আছে ৫০০০ mAh ব্যাটারি, ৪ GB র‍্যাম, ১২৮ GB স্টোরেজ এবং দাম ১০,৯৯৯ টাকা।

bainik eye

অন্ধত্ব আর স্থায়ী নয়! বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা

অস্ট্রেলীয় বিজ্ঞানীদের তৈরি ‘জেনারিস’ নামের বিশ্বের প্রথম বায়োনিক চোখ সরাসরি মস্তিষ্কে সিগনাল পাঠিয়ে সম্পূর্ণ অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছে। এটি অন্ধত্বের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার

Passkey Encryption wp

হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ‘পাসকি এনক্রিপশন’ সুবিধা

হোয়াটসঅ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পাসকি এনক্রিপশন সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে পাসওয়ার্ডের বদলে বায়োমেট্রিক অথেনটিকেশন (ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি) ব্যবহার করে চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সক্রিয় করা যাবে, যা ডেটা সুরক্ষার ক্ষেত্রে নতুন ধাপ।

f

Search