LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

কুইন্সল্যান্ডে বাড়িতে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, নাশকতার শঙ্কা পুলিশের

IMG 20251106 WA0001

ডারউইন, ০৬ নভেম্বর— অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মধ্যাঞ্চলে একটি বাড়িতে আগুন লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এটি ইচ্ছাকৃত লাগানো আগুন নাকি নিছক দুর্ঘটনা সেটি তদন্ত করছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টার কিছু আগে, রকহ্যাম্পটন থেকে প্রায় ২৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আঞ্চলিক শহর এমেরাল্ডের একটি বাড়িতে এই আগুন লাগে।

এবিসি ও এসবিএস নিউজ অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পরপরই জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেখতে পান। পরে ধ্বংসাবশেষ থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়।

কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলে অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে এবং পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনী যৌথভাবে একটি বৃহৎ তদন্ত শুরু করেছে।

নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করে বলেছেন, “এটি এমন একটি ঘটনা যা পুরো সম্প্রদায়কে নাড়া দেয়, বিশেষ করে ছোট সম্প্রদায়গুলোকে।”

তিনি আরও বলেন, “স্কুল, খেলাধুলা, কমিউনিটি গ্রুপ ও জরুরি সেবার মাধ্যমে মানুষের পারস্পরিক সংযোগের কারণে এই ট্র্যাজেডি গোটা সমাজজুড়েই প্রভাব ফেলবে।”

“এটি এক অবিশ্বাস্যরকম মর্মান্তিক ট্র্যাজেডি,” বলেন ক্রিসাফুলি। “সরকারের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি, কারণ এটি এক অসহনীয় মানসিক আঘাতের অভিজ্ঞতা।”

এ ঘটনাটি ঘটে মাত্র এক মাসেরও কম সময় পর, যখন কুইন্সল্যান্ডের গ্ল্যাডস্টোনে এক কথিত অগ্নিসংযোগের ঘটনায় এক মা ও তার দুই ছোট ছেলে নিহত হন।

সেই ঘটনায় ৩৬ বছর বয়সী জর্ডানা জনসন, তার ১২ বছর বয়সী ছেলে জর্ডান নরিস এবং তার বন্ধুর ১২ বছর বয়সী চ্যাজ ম্যাথার নিহত হন।

পুলিশ জানিয়েছে, গ্ল্যাডস্টোনের আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় ৩৭ বছর বয়সী এক টুলুওয়া নারীকে তিনটি হত্যাকাণ্ড ও দুটি অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

Related News

More Australian Women and Children Leave Syrian IS Camp

সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু

ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

IMG 20260401 WA0017

‘উগ্রবাদী’ বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, পাঠানো হচ্ছে ফেরত

ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

f

Search