LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

বিএনপির ৯১ বিদ্রোহী প্রার্থী ও ইসির ৪ দলকে সতর্কবার্তা

bnp rebel

ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হলেও বিএনপির অস্বস্তি কাটছে না। দলের কঠোর নির্দেশনা ও বহিষ্কারের হুমকি উপেক্ষা করে এখনো প্রায় ৫০টি আসনে ৯১ জন বিদ্রোহী প্রার্থী সক্রিয় রয়েছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও অভ্যন্তরীণ এই বিভক্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে দলটি।

মাঠে বিএনপির হেভিওয়েট বিদ্রোহীরা: বিএনপির প্রার্থী তালিকায় এখন ২৮৯ জন টিকে থাকলেও অন্তত ছয়টি আসনে জোটের মিত্রদের বিরুদ্ধে লড়ছেন বিএনপির বিদ্রোহীরা।

ঢাকা-১২: সাইফুল আলম নীরব (বিকল্প প্রার্থী নেই)।

ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানা (জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীর বিরুদ্ধে)।

পটুয়াখালী-৩: হাসান মামুন (নুরুল হক নুরের বিরুদ্ধে)।

ঝিনাইদহ-৪: সাইফুল ইসলাম ফিরোজ (গণঅধিকার পরিষদের রাশেদ খানের বিরুদ্ধে)। এছাড়া ঢাকা-৭ আসনে ইশহাক সরকার এবং সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল ইসলাম স্বতন্ত্র হিসেবে অনড় রয়েছেন।

নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি এবং খেলাফত মজলিসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি অনুযায়ী ২১ জানুয়ারির আগে প্রচারণা নিষিদ্ধ থাকলেও এসব দল তা লঙ্ঘন করেছে বলে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসি জানিয়েছে, গাজীপুর-১ এর বিএনপি প্রার্থী মজিবুর রহমান এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “সাংবাদিকরা সঠিক তথ্য দিচ্ছেন বলেই মানুষ বিভ্রান্ত হচ্ছে না, নতুবা অপপ্রচারে আমাদের ১২টা বেজে যেত।”

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

f

Search