LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

অস্ট্রেলিয়া

ইরানের বিক্ষোভে সমর্থন করলো অস্ট্রেলিয়া

australia 2

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর চলমান নৃশংস দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যৌথভাবে ইরানি জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তাঁরা এই কড়া বার্তা দেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ ইরানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইরত জনগণের প্রতি সরাসরি সমর্থন জানিয়ে বলেন:

“আমরা ইরানের জনগণের পাশে আছি। আমি আশা করি ইরানি জনগণ বর্তমান সরকারকে অপসারণ করে একটি গণতান্ত্রিক ইরান প্রতিষ্ঠা করবে, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে। যে সরকার নিজের মানুষের ওপর নিপীড়ন চালায়, তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত।”

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আরও আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে যারা নিজের নাগরিকদের হত্যা করে, সেই শাসকগোষ্ঠীর কোনো নৈতিক বৈধতা থাকতে পারে না। তিনি বিশ্বনেতাদের সাথে সুর মিলিয়ে অবিলম্বে এই নৃশংসতা বন্ধের আহ্বান জানান।

২০২২ সালের পর সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে ইরান সরকার। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। মূলত মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হলেও এটি এখন শাসকগোষ্ঠীর পতনের আন্দোলনে রূপ নিয়েছে।

বিক্ষোভকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের সহায়তার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিস্থিতি শান্ত করতে অর্থনীতি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দাবি করেছেন যে, তাঁর সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত।

Related News

IMG 20260401 WA0017

‘উগ্রবাদী’ বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, পাঠানো হচ্ছে ফেরত

ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…

mahatma gandhi

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৪২৬ কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত।

genevieve jagola

বুনো ঘোড়ার পিঠে চড়ে অস্ট্রেলিয়া মহাদেশ জয় করেন মার্কিন তরুণী!

বুনো ব্রাম্বি ঘোড়ায় চড়ে ৪৪০০ কিমি পথ পাড়ি দিলেন মার্কিন তরুণী জিন জ্যাগোলা। অস্ট্রেলিয়ার পূর্ব থেকে পশ্চিম উপকূলে ৮ মাসের রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত।

under 16s

অস্ট্রেলিয়ার পথে হাঁটছে ব্রিটিশ সরকার

শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। লিজ কেন্ডালের বক্তব্য ও বিস্তারিত খবর।

PM Australia

বড়দিনে অসহায়দের খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে সিডনির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও প্রিমিয়ার ক্রিস মিনস। ফাউন্ডেশনের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা।

Bondi shooting

বন্ডাই বিচে হামলা: অন্তত ১২ জন নিহত

সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে…

593467272 1520674403395031 6629025743053270182 n

ডিইউএএএ আয়োজিত বিজয় দিবস আগামী ২১ ডিসেম্বর

অস্ট্রেলিয়ার ব্ল্যাকটাউনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DUAAA)। আগামী ২১ ডিসেম্বর (রবিবার) HE Laybutt Sporting Complex–এ আয়োজন করা হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশন, বিজয় র‍্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচসহ দিনব্যাপী অনুষ্ঠানমালা।

595661450 1520871110042027 8836949796429087466 n

ল্যাকেম্বায় জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে ‘জ্যোতি অস্ট্রেলিয়া’র যাত্রা শুরু

বাংলাদেশি ফ্যাশন ও ঐতিহ্যের জনপ্রিয় ব্র্যান্ড ‘জ্যোতি’ এবার অস্ট্রেলিয়ায় তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। আজ (শনিবার) ৬ ডিসেম্বর ল্যাকেম্বার ১৩ দ্য বুলেভার্ড-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জ্যোতি অস্ট্রেলিয়ার পথচলা। বাংলাদেশি ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতিক সমাজ এবং বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতি নতুন এ উদ্যোগকে আরও বর্ণময় করে তোলে।

f

Search