LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

পাক-আফগান সীমান্ত সংঘাত: ৫৮ পাকিস্তানি সেনা হত্যার দাবি আফগানিস্তানের

Afganistan and pakistan conflict

ইসলামাবাদ: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর এক সামরিক অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা এবং ২৫টি সামরিক ঘাঁটি দখল করার দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। আফগান আকাশসীমা লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কাবুল।

আজ রোববার (১২ অক্টোবর, ২০২৫) বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে এই সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

মুজাহিদ দাবি করেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটি দখল করেছে এবং অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে। এছাড়া আরও ৩০ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে।

মুজাহিদ আরও বলেন, আফগানিস্তানের সকল সরকারি সীমান্ত এবং ‘কার্যত রেখার’ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা সীমান্ত সংলগ্ন অঞ্চলে “প্রতিশোধমূলক এবং সফল অভিযান” চালিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যদি বিরোধী পক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কঠোর জবাব দেবে।”

আফগানিস্তানের এই দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রতিক্রিয়া ও হুঁশিয়ারি
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগান হামলাগুলোকে ‘বিনা উস্কানিতে’ করা হয়েছে বলে নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, আফগান বাহিনী বেসামরিক নাগরিকদের উপর গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে তালেবানদের হামলার “তীব্র নিন্দা” জানিয়ে সতর্ক করেন যে, তাঁর দেশের বাহিনী “প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর” দিয়ে পাল্টা জবাব দেবে। তিনি মন্তব্য করেন, “আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।”

আফগানিস্তানের দাবি, পাকিস্তান গত বৃহস্পতিবার তাদের আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছিল। এর জেরেই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, এর আগে পাকিস্তান দাবি করেছিল যে তারা আফগানিস্তানের ১৯টি ঘাঁটি দখল করেছে এবং ৫০ জন তালেবানকে হত্যা করেছে। দু’দেশের পাল্টাপাল্টি এই দাবি সীমান্ত অঞ্চলে সংঘাতের তীব্রতাকেই নির্দেশ করে।

Related News

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

epstein

এপস্টেইন ফাইলস তদন্ত শেষেও কাটছে না মার্কিন রাজনৈতিক উত্তেজনা

জেফরি এপস্টেইন মামলার নথি ফাঁসে ট্রাম্পের নাম ৬০০০ বার আসার বিতর্ক ও ক্লিনটন দম্পতিকে কংগ্রেসে তলব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search