LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

হার্ভার্ড ছেড়ে প্রোগ্রামিংয়ে মুগ্ধ হয়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন যে তরুন

bill gates

সিয়াটল/ঢাকা: আজ, ২৮ অক্টোবর, প্রযুক্তি খাতের অন্যতম মহানায়ক ও মানবিক উদারতার প্রতীক বিল গেটসের জন্মদিন। ১৯৫৫ সালের এই দিনে জন্ম নেওয়া এই কম্পিউটারপ্রেমী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিখ্যাত প্রতিষ্ঠান ছেড়ে বন্ধু পল অ্যালেনের সঙ্গে প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট, যার মাধ্যমে তিনি বদলে দেন পুরো বিশ্বের প্রযুক্তি চিত্র।

বইপোকা ও অন্তর্মুখী স্বভাবের বিল গেটস ১৩ বছর বয়সে সিয়াটলের লেকসাইড স্কুলে পড়ার সময় কম্পিউটারের প্রতি তীব্র আগ্রহ দেখান। গণিত ও বিজ্ঞানে পারদর্শী এই ছাত্রের ভাগ্য বদলে দেয় স্কুলের টেলিটাইপ টার্মিনাল। কম্পিউটারের প্রতি তীব্র আগ্রহ থেকেই লেকসাইড স্কুলে বিল গেটসের পরিচয় হয় তাঁর দুই বছরের বড় ছাত্র পল অ্যালেনের সঙ্গে। এই বন্ধুত্বই মাইক্রোসফটের ভিত গড়ে দেয়।

মাত্র ১৩ বছর বয়সে টেলিটাইপ টার্মিনালে কাজ করতে গিয়ে বিল গেটস তাঁর প্রথম সফটওয়্যার প্রোগ্রাম ‘টিক-ট্যাক টো’ নামের একটি গেম লেখেন। ১৯৭০ সালে হাইস্কুলে থাকতেই মাত্র ১৫ বছর বয়সে গেটস ও অ্যালেন ‘ট্রাফ-ও-ডেটা’ নামের একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে প্রায় ২০ হাজার ডলার আয় করেন।

বাবা-মায়ের প্রত্যাশা সত্ত্বেও আইন পেশা ছেড়ে বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কম্পিউটার ল্যাবেই বেশি সময় কাটাতেন। ১৯৭৪ সালের ডিসেম্বরে পল অ্যালেন যখন আলটেয়ার ৮৮০০ নামের বিশ্বের প্রথম ব্যক্তিগত কম্পিউটার (পিসি) নিয়ে একটি প্রতিবেদন দেখান, তখন গেটস ও অ্যালেন এর সম্ভাবনা উপলব্ধি করেন।

কোনো কম্পিউটার হাতে না থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে তাঁরা আলটেয়ারের জন্য ‘বেসিক’ সফটওয়্যার তৈরি করেন। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে ১৯৭৫ সালের জুলাই মাসে গেটস পড়াশোনা অসমাপ্ত রেখে হার্ভার্ড ছাড়েন এবং পল অ্যালেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘মাইক্রো-সফট’ (পরে মাইক্রোসফট) প্রতিষ্ঠা করেন।

bill gates1

১৯৭০ সালে সিয়াটলের লেকসাইড স্কুলে বিল গেটস ও তাঁর বন্ধু পল অ্যালেন।

১৯৮০ সালে বিশ্ববিখ্যাত আইবিএম তাদের পিসির জন্য অপারেটিং সিস্টেম চাইলে গেটস কিউডিওস কিনে সেটিকে এমএস-ডিওএস নামে বাজারে আনেন। এটিই আইবিএম পিসির প্রাণ হয়ে ওঠে। ১৯৮৫ সালে বাজারে আসে উইন্ডোজের প্রথম সংস্করণ। বর্তমানে বিশ্বের ৭২ শতাংশ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়।

বিল গেটস শুধু প্রযুক্তি নয়, অর্থবিত্তেও বিশ্বকে তাক লাগিয়েছেন। মাত্র ৩১ বছর বয়সে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হন।

শীর্ষস্থান: ফোর্বস সাময়িকীর হিসাবে, তিনি টানা ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্বের ধনীর তালিকায় শীর্ষে ছিলেন। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার ৭৩০ কোটি ডলার।

২০০০ সালে তিনি তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে ১ হাজার ৬০০ কোটি ডলারের তহবিল নিয়ে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ (বর্তমানে গেটস ফাউন্ডেশন) গঠন করেন। বর্তমানে এই ফাউন্ডেশন বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন, লিঙ্গসমতা, রোগ প্রতিরোধ ও শিক্ষার উন্নয়নে কাজ করছে।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search