LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

টাইফুন ‘ফাং ওয়াং’ প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে : সরানো হলো ১ লাখ মানুষ

typhoon

আন্তর্জাতিক :  ফিলিপাইনে আরেকটি শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। টাইফুন ‘ফাং ওয়াং’ এখন প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং এটি আজ রোববার (৯ নভেম্বর) গভীর রাতে স্থলভাগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় এগিয়ে আসার কারণে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকা থেকে এরই মধ্যে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর কিছুদিন আগেই আরেকটি শক্তিশালী টাইফুন ‘কালমায়েগি’ দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল, যাতে অন্তত ২০৪ জনের মৃত্যু এবং ১০৯ জন নিখোঁজ হয়েছিলেন। গত শুক্রবার এই ঘূর্ণিঝড়টিতে ভিয়েতনামেও পাঁচজন মারা যান।

আঘাত হানতে পারে কাতানদুয়ানেসে: ফিলিপাইনের সরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, ছোট দ্বীপ এলাকা কাতানদুয়ানেসে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানতে পারে। আজ ভোর থেকেই সেখানে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। উপকূলীয় সড়কগুলোতে সমুদ্রের ঢেউ প্রবলভাবে ধাক্কা দিচ্ছে।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল), যা কখনো কখনো ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

কাতানদুয়ানেসের ভিরাক শহরের বাসিন্দা এডসন কাসারিনো এএফপিকে বলেন, “সকাল সাতটার দিকে ঢেউগুলো গর্জন শুরু করল। ঢেউ যখন সমুদ্রের তীরে ধাক্কা খাচ্ছিল, মনে হচ্ছিল মাটি কাঁপছে। এখন অনেক বৃষ্টি হচ্ছে, আর আমি বাতাসের শোঁ শোঁ শব্দ শুনতে পাচ্ছি।”

বাসিন্দাদের অনেকে গতকাল থেকেই তাঁদের ঘরের চাল মজবুত করার চেষ্টা করেন। স্থানীয় উদ্ধার তৎপরতা বিভাগের কর্মকর্তা রবার্টো মন্টেরোলা জানান, বাসিন্দারা ঐতিহ্য অনুসারে বড় দড়ি দিয়ে চালগুলো বেঁধে তা মাটিতে আঁকড়ে ধরে রাখার পদ্ধতি ব্যবহার করছেন, যেন বাতাসে তা উড়ে না যায়।

উপকূলীয় অরোরা প্রদেশে উদ্ধারকারী দলগুলো বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের উঁচু জায়গায় চলে যেতে বলছেন। আজ গভীর রাতে কিংবা আগামীকাল সোমবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি সেখানে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ বেনিসন এস্তারেজা সতর্ক করেছেন যে, টাইফুনের কারণে ২০০ মিলিমিটার বা এর বেশি বৃষ্টি হতে পারে, যার ফলে ব্যাপক বন্যা দেখা দিতে পারে।

 

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search